শুরু হয়েছে ‘সিপিএএম বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট’

March 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু সিপিএএম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০, সিজন-৭।

শুক্রবার মার্চ ১৩ সকালে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার সদরের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে দুরন্ত সুরজ ভাই বনাম শাহমোস্তফা লিজেন্ড। দশটি দলে জেলার ১০জন আইকন ক্রিকেটার।

সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার মজুমদার চমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগ এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও বিসিবির কাউন্সিলর ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ, গ্রেটার মানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকে’র সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান তুষার, জেলা ক্রিকেট কোচ ও টুর্নামেন্টের আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফখরুল ইসলাম রাজু প্রমুখ। এ সময় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com