মিরাশদার স্মারক গ্রন্থ এর মোড়ক উম্মোচন

March 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ “শিক্ষালোক একজন আপ্তাব উদ্দিন মিরাশদার” স্মারক গ্রন্থ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের একটি অভিজাত চায়নিজ হোটেলে।

এ উপলক্ষে আপ্তাব উদ্দিন মিরাশদার স্মৃতি সংসদ ও মনুকূলের কাগজ পরিবারের যৌথ আয়োজনে ১৩ মার্চ  শুত্রুবার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরী।

স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন মৌলভীবাজারের কৃতি সন্তান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) সফল ব্যাংকার মোহম্মদ শামস্ উল-ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের গুণীজনদের মধ্যে বিশিষ্ট ইতিহাসবিদ, আইনজীবী সমিতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল

আলী, মৌলভীবাজার সরকারি কলেজের সাে অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, ব্যাংকার আবু তাহের, প্রবীন আইনজীবি আব্দুর রব, অবসরপ্রাপ্ত পিটিআই সুপারিনডেনটেন্ট শামীরা বেগম জুয়েলী, বঙ্গবন্ধু লেখক পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি অসিত দেব, রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান। অনুষ্ঠানের প্রথম পর্বে স্মারক গ্রন্থের সম্পাদক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে ও খছরু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন মনুকূলের কাগজ পত্রিকার সহযোগী সম্পাদক ও সম্পাদনা পর্ষদের সদস্য আবুল কালাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যানুরাগী খালেদ চৌধুরী, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, আমেরিকা প্রবাসী মিরাশদার আশরাফুর রহমান, নিয়াজ আহমদ মিরাশদার লিটন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনুকূলের কাগজ পরিবারের পক্ষে প্রধান অতিথি অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরী ও সফল ব্যাংকার মোহম্মদ শামস উল ইসলাম এর কর্ম নিয়ে সাপ্তাহিক মনুকূলের কাগজরে পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়।

মানপত্র পাঠ করে শোনান মনুকূলের কাগজ পত্রিকার সহকারী মহিলা বিষয়ক সম্পাদক তামান্না আক্তার ও আপ্তাব উদ্দিনের পত্নী সিলেট মুরারী চাঁদ কলেজের ছাত্রী নাফিজা তাবাসসুম আকিসা। সমসময়িক শিক্ষা- সংস্কৃতি সমাজকর্ম-রাজনীতি ও প্রশাসনিক সেবায় স্ব-বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মৌলভীবাজার জেলার ২০ জন ও জেলার বাইরের ৩ জন গুণি ব্যক্তিকে মিরাশদার আপ্তাব উদ্দিন স্মৃতি সংসদের পক্ষ থেকে সম্মানা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে রেডিও-টিভি শিল্পী এস ডি শান্ত ও রাজনগর সংগীত একাডেমির উজ্জ্বল দেব, শ্রাবন্তী দেব, পুষ্পিতা ভট্টাচার্য, রুমেল আহমেদ, অভি আহমেদ, সৌমিতা আচার্য্য, প্রমা দাশ, বাউল শিল্পী বিভা সরকার ও সংগীত একাডেমির শিক্ষিকা পারুল রানী দেবসহ রাজনগর-মৌলভীবাজারের সংগীত শিল্পীদের গানে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সাংস্কৃতিক পর্বের পরিচালনা করেন রাজনগর সংগীত একাডেমির পরিচালক অচিন্ত দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com