মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম সাধারণ সম্পাদক পান্না নির্বাচিত

March 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ সালাম (চ্যানেল আই) এবং সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত (ডিবিসি নিউজ) নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে আশোক কুমার দাশ (ডেইলি অবজারভার) ও নূরুল ইসলাম শেফুল (ইনডিপেনডেন্ট) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- এস এম মেহেদী হাসান (দৈনিক আমাদের অর্থনীতি) ও সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪), কোষাধ্যক্ষ শাহ অলিদুর রহমান (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক), দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ (যুমনা টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ এস কাঁকন (ভোরের পাতা) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে শ.ই সরকার জবলু (দৈনিক খবরপত্র), নূরুল ইসলাম (সমকাল), পার্থ সারথি পাল (দৈনিক ডেসটিনি), মামুনুর রশীদ মহসিন (সাপ্তাহিক মুক্তকথা) ও জসিম উদ্দিন (সাপ্তাহিক মনুবার্তা) নির্বাচিত হয়েছেন। বিকেল ২ টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠিত হয় সাধারণ সভা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com