জাতীয় মানবাধিকার ইউনিটির আলোচনা সভা ও সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ

March 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ শুত্রুবার ১৩ মার্চ বিকেলে স্থানীয় দিল্লী রেস্তোরাঁ কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জাতীয় মানবাধিকার ইউনিটির আলোচনা সভা ও সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ ।

শহরের বিশিষ্ট ব্যবসায়ী আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এ আজিজের সভাপতিত্বে ও দীপ্ত নিউজের সম্পাদক  দুরুদ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটির বিভাগীয় সমন্বয়কারী মাশুকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের জীবন সদস্য সৈয়দ মর্তুজা আলী মেন্দি, বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপিকা ফেরদৌসী সুলতানা, ডাক্তার দিলিপ রায়, দৈনিক ঢাকার ডাকের সিলেট ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী মামুনুর রশিদ, অমৃত কুমার দেব, মোহাম্মদ মোস্তফা কামাল,৭ নং চাঁদনীঘাট ইউপি সদস্য ওয়াহিদুর-রহমান জুনেদ, সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, গ্রাম ডাক্তার মোঃ এমদাদ হোসেন স্বপন, সোনালী কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ মিরাজ আলী তাপস লস্কর, আব্দুল হক, সাজমান আমিন তরফদার, মোছাম্মদ রাশেদা খাতুন শিমু, ব্যবসায়ী মুক্তাদির হোসাইন, রেবা বেগম, শেখ মোঃ ফয়েজ আলি, আমাদের মৌলভীবাজার প্রতিদিনের বিশেষ বিশেষ সংবাদ এর পরিচালক সোহেল আহমদ, রায়হানুর রহমান প্রমুখ । সৈয়দ মর্তুজা আলী মেনদির স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এম এ আজিজ কে সভাপতি ও দুরুদ আহমদ কে সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com