ফুটবল খেলা অনুষ্ঠিত

March 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ভৈরবগঞ্জ বাজার মুজিবুর রহমান (মুজুল) চেয়ারম্যান কাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ মার্চ বিকেলে খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে মৌলভীবাজার সিটি ক্লাব জয়লাভ করে খেলায় নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হয়। খেলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মুজুল।

উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জাকারিয়া,সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়ন কারকুনওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং),সাবেক কৃতি ফুটবলার রায়হান আহমেদ ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জুনেদ আহমেদ খান ডি এফ এ সাধারণ সম্পাদক তনজু খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com