নয়ন দে নিখোঁজ

March 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতার কাপন গ্রামের বিজয় কৃষ্ণ দে এর ছেলে নয়ন দে বয়স ১৩ নিখোঁজ রয়েছেন।

১৩ মার্চ শুক্রবার থেকে অনেক খোঁজাখঁজির পরও তার সন্ধান মেলেনি। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য মাঝারি গড়নের। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে হাফ হাতা গেঞ্জি। জানা যায়, গত ১৩ মার্চ  শুক্রবার আনুমানিক বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি মাতার কাপন থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।তার পরে সে আর বাড়ি ফিরে আসেনি। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পান তাহলে যোগাযোগ করুন ০১৩ ১১৩২১১৮৪ এই নাম্বারে। অথবা মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করতে পারেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com