পলিটেকনিকে ফায়ার সার্ভিসের মহড়া

March 15, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া এবং সচেতনতা মূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ মার্চ দুপুরে ইনস্টিটিউটের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ এর নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা এ মহড়া পরিচালনা করেন। মহড়ায় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ অংশ নেন।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ রেদওয়ানুর রহমান, আর এস সি ডিপার্টমেন্টের চিপ ইন্সট্রাক্টর- জহিরুল ইসলাম, ফুড ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান-খাদেমুল বাশার প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com