জেলা পর্যায়ের ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন

March 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট এর লক্ষ্যে জেলা পর্যায়ের ফুটবল খেলোয়াড় বাছাই মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ  রবিবার  মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবল খেলোয়াড় বাছাইয়ে মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন স্কুলের এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও একাডেমির অনূর্ধ্ব-১৫ বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। সকল খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে ৪ জন খেলোয়াড় ও ১ জন গোলকিপার সহ মোট ০৫ জনকে সিলেট বিভাগীয় দলের জন্য নির্বাচন করা হয়েছে।

বাচাইপর্ব জেলা ক্রীড়া অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী  লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খাঁন, সাবেক ফুটবলার রায়হান আহমদ, ঝন্টু দাস, শফিক আহমেদ, জাকির হোসেন রুমান ও বাফুফে লাইসেস্ প্রাপ্ত কোচ জামান আহমেদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত খেলোয়াড়দের মাঝে জেলা ক্রীড়া অফিস পক্ষ খেকে  উপহার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com