মখলিছুর রহমান ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে জেলার অন্যতম স্বনামধন্য কলেজ আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র্যালী,জন্মদিনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। পরে মুজিববর্ষ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির ১৭ মার্চ মঙ্গলবার বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ এম এ রহিম (সিআইপি)।
বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব, প্রভাষক আব্দুল্লাহ মারুফ,অর্ধেন্দু বিকাশ দে,সুদীপ ভট্রাচার্য্য,ফাহমিদা বেগম, কাকলী ভট্রাচার্য্য প্রমুখ। এদিকে দারুল আরকান ইবতেদায়ী মাদরাসা ও কর্পূলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করেন তারা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন মাদরাস প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ এম এ রহিম (সিআইপি) ও মুজিবুর রহমান মুজিবসহ অন্যান্যরা।



মন্তব্য করুন