মুজিববর্ষে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে খাবার বিতরণ

March 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের পক্ষ থেকে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের শিশু ও কিশোরদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন গ্র্যান্ড সুলতানের ডিরেক্টর ফাইনান্স ফারুক রাহমান, এজিএম আরমান খান, শ্রীমঙ্গলের সহকারী ভুমি কর্মকর্তা মাহমুদুর রাহমান মামুন, শ্রীমঙ্গল সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আয়শা আক্তার বৃষ্টি প্রমুখ।

উল্লেখ্য,এছাড়াও শ্রীমঙ্গলের মহাজেরাবাদের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সের মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (রঃ) এ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com