বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি উপলক্ষে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাইফুল্লাহ হাসান॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে আদর্শ স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ সোমবার রাতে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, ওয়ালটন প্লাজা মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার হাসিবুল হাসান, সিলভী ক্লথ স্টোরের স্বত্বাধীকারি সৈয়দ হেলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাকিল আহমদ, আল-বারাকা ট্রেডিং এর প্রধান নির্বাহী মাজহারুল আলম দ্বীপ, আদর্শ স্পোটিং ক্লাবের সভাপতি আহাদুর রহমান অভি, সাধারণ সম্পাদক ইদ্রিছ আহমদ প্রমূখ।
খেলায় মুগ্ধ স্টেশনারী কুষ্টিয়াকে হারিয়ে বিজয়ী হয় হিমেল- রুমেল টু ষ্টার নোয়াখালী। চ্যাম্পিয়ান দলের জন্য পুরষ্কার ছিলো একটি মোটরসাইকেল ও রানার্সআপ দলের জন্য ওয়ালটন গ্রুপের সৌজন্যে ছিলো একটি ফ্রিজ।
টুর্নামেন্টের স্পন্সর করে আল-বারাকা ট্রেডিং, আল-বারাকা লাইব্রেরী, ব্র্যাক ব্যাংক, সিলভী ক্লথ এন্ড বেডিং ষ্টোর, আল-বারাকা ফ্যাশন হাউজ, আল-বারাকা হিজামা সেন্টার ও আল-বারাকা রেস্টুরেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ স্পোটিং ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ।



মন্তব্য করুন