শ্রীমঙ্গলে করোনা প্রতিরোধে সচেতনামূলত লিফলেট বিতরণ

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনামূলত লিফলেট বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ সোমবার বিকেলে অঙ্গিকার সামাজিক ও সাহিত্য পরিষদের উদ্যোগে শহরের চৌমুহনা চত্বরে বিভিন্ন যানবাহন ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে কিভাবে করোনা ভাইরাস ছড়ায়, এর লক্ষণ ও প্রতিকারের কথা বলা হয়েছে। এছাড়া প্রয়োজনে আইইডিসিআর এর হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদুর রহমান, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য্য, বিশিষ্ট সমাজসেবক এম এ রহীম নোমানী, অঙ্গীকার সামাজিক ও সাহিত্যিক সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
অঙ্গিকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি শেখ সরোয়ার জাহান জুয়েল বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই জনস্বার্থে আমরা এই উদ্যোগ নিয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এই সচেতনামূলত প্রচার অব্যাহত থাকবে।



মন্তব্য করুন