হোম কোয়ারেন্টিন না মানায় গ্রীস প্রবাসীর বিয়ে বন্ধ : ১ লক্ষ টাকা জরিমানা

March 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গ্রীস ফেরত এক তরুণের বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এ সময় কনে পক্ষকে ৫০ হাজার ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সদর উপজেলার ইসলামপুর গ্রামে এক তরুণ গত ৮ মার্চ গ্রীস থেকে দেশে ফেরেন। এরই মধ্যে হোম কোয়ারেন্টাইন না মেনে তিনি আজ ১৯ মার্চ দুপুরে বিয়ে করতে বরযাত্রীসহ পৌর কমিউনিটি সেন্টারে আসেন। খবর পেয়ে সেখানে হাজির হয় জেলা প্রশাসন।

এদিকে জরিমানার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে সতর্ক করে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তার প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে জরিমানার পাশাপাশি বিয়ে বন্ধ করে দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com