ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

March 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ বৃহস্পতিবার ১৯ মার্চ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে ক্রেতা সাধারণের কাছে পৌছে দেবার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ  ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালিত হয়।  উক্ত অভিযানে পশ্চিমবাজারে অবস্থিত এ আর খান ব্রাদার্সকে আইন লঙ্গনের দায়ে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com