খাঁচায় পোষা মেছো বাঘটি তৃতীয় বারের মতো শাবক জন্ম

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারও বাচ্ছা দিয়েছে মেছো বাঘ। শুক্রবার ভোর রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় পোষা মেছো বাঘটি তৃতীয় বারের মতো দুটি শাবক জন্ম দেয়। মেছো বাঘের শাবক দুটি তার মায়ের দুধ পান করছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান, শুক্রবার ভোর রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় পোষা মেছো বাঘটি তৃতীয় বারের মতো এ শাবক দুটির জন্ম দেয়। জন্মের পর শাবকটিকে তার মা সহ আলাদা করে প্রথক একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবাযত্ন ও খাবার দেয়া হচ্ছে। মা মেছো বাঘটি তার শাবক দুটিকে পরম মমতায় তার বুকে জড়িয়ে ধরে রাখছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, দুটি বাচ্চা ও মা সুস্থ আছে। বাচ্চাগুলোর নিরাপত্তা ও সুস্থতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।



মন্তব্য করুন