শ্রীমঙ্গলে কোয়ারেন্টাইন না মানায় ২ব্যক্তিকে জরিমানা

March 21, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে কোয়ারেন্টাইন না মানায় দুই ব্যক্তিকে ৭হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় শহর সংলগ্ন এলাকা উত্তর উত্তরসুরে দুই ব্যক্তির বাড়ি। ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে কোয়ারেন্টাইন না মানার কারনে দুই ব্যক্তি’কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

খবর নিয়ে জানা যায় দুই ব্যক্তি কিছুদিন আগে বাহরাইন থেকে দেশে ফিরেছেন। ওদের বারণ করা সত্ত্বেও তারা অনায়াসে সব জায়গায় ঘোরাফেরা করেন। তারা কোন নিষেধ মানতে রাজি নয়। তারা হলেন সমর সরকার ও সমর সূত্রধর দুই ব্যক্তির বাড়ি একই এলাকায়।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান মামুন জানান সমর সরকার ও সমর সূত্রধর তারা কয়েকদিন আগে বাহারাইন থেকে দেশে ফিরেছেন। তাদেরকে ঘোরাঘুরি করতে নিষেধ করা হলেও তারা কোন প্রকার নিষেধ মানতে রাজি নয়।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর যে প্রবণতা দেখা দিয়েছে তা নিয়ন্ত্রণে রাখতে কোয়ারেন্টাইন চালু করা হয়েছে এবং তারা কোয়ারান্টাইন না মানায় সমর সরকারকে ৫ হাজার  এবং সমর সূত্রধর’কে ২হাজার করে মোট ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com