শ্রীমঙ্গলে ১ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আদায়-ভ্রাম্যমান আদালতের 

March 21, 2020,

সাইফুল ইসলাম॥ পর্যটনগরখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে পণ্য বিক্রির করার দায়ে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

২১ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের সেন্ট্রাল রোডে ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রতিষ্ঠানগুলো হচ্ছে শুভ ট্রেডার্স, মদিনা স্টোর, মনোয়ার এন্টার প্রাইজসহ ৮টি দোকানীকে  ১ লক্ষ ৪৭ হাজার আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা ভূমি অফিসের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এসময় উপস্থিত শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্পের কমান্ডার  মো. আনোয়ার হোসেন ও র‌্যাব সদস্যরা।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অন্যান্য অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৮ টি প্রতিষ্ঠানকে  এক লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে  বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com