দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযান
March 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড ও শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোড, নতুনবাজার, পোষ্ট অফিস রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং মাস্ক ন্যায্য মূল্যে ক্রেতা সাধারণের কাছে পৌছে দেবার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এবং জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অভিযান পরিচালিত হয়। শনিবার ২১ মার্চ দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত উক্ত অভিযানে শ্রীমঙ্গল উপজেলার পোস্ট অফিস রোডে অবস্থিত অংকিতা ষ্টোরকে আইন লঙ্গনের দায়ে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।



মন্তব্য করুন