শ্রীমঙ্গলে রাত ৮টার মধ্যে দোকান পাট বন্ধ রাখার নির্দেশ-উপজেলা প্রশাসন

সাইফুল ইসলাম॥ ব্যবসার কেন্দ্রস্থল মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত উপজেলার সকল হাট বাজার ওবিপনী বিতানসহ সব ধরণের দোকান পাট প্রতিদিন আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
২১ মার্চ শনিবার সন্ধ্যারাতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এমনকি নির্দেশনা পত্র শহরে মাইকিং করে প্রচার করা হয়। তবে এর আওতামুক্ত থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকানগুলো।
নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া (কভিড ১৯) করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ১০০জন লোককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিন্তু কোয়ারেন্টাইনে থাকা লোকজন কোয়ারেন্টাইন নিয়ম-কানুন যথাযথভাবে পালন না করায় শ্রীমঙ্গলের সকল শ্রেণীর জনগনের মধ্যে ভাইরাসের সংক্রামণের হুমকি দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে বিশেষ সতর্কতা হিসেবে ইতোমধ্যে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধের পাশাপাশি কমিউনিটি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এমতাবস্থায় শ্রীমঙ্গল উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে ২১মার্চ ২০২০ইং হইতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সকল হাট-বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এবং ঔষধের দোকান ব্যতিত অন্যান্য দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। উক্ত আদেশ ভঙ্গকারী ব্যক্তি-ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে বলে তিনি উল্লেখ করেন।



মন্তব্য করুন