মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইনে ৪’শ

March 22, 2020,

সাইফুল্লাহ হাসান্॥ প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে বেড়েই চলেছে বিদেশ থেকে আগত মানুষের সংখ্যা।

শনিবার ২১ মার্চ রাত পর্যন্ত জেলায় স্বাস্থ্য বিভাগের হোম কোয়ারেন্টাইনে আছেন ৪০০ জন।জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, কোয়ারেন্টাইনে থাকা ৪০০ জনের মধ্যে- সদরের ৩৪, কুলাউড়ার ৬৯, জুড়ীর ২৪, বড়লেখার ৪৬, শ্রীমঙ্গলের ৯৩, কমলগঞ্জের ৮০ এবং রাজনগরের ৫৪ জন। তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে করোনা রোগী পাওয়া গেলে চিকিৎসা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com