শ্রীমঙ্গলে করোনা প্রতিরোধে ডাক্তারদের উদ্যোগে মাস্ক বিতরণ

March 22, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আশা সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সকলের উপস্থিতিতে সতর্কতা অবলম্বনে হাসপাতালে আসা সেবা গ্রতিহাদের মাঝে সচেতনা মূলক ভাবে এই মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার ২১ মার্চ  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরীসহ হাসপাতালের সকল ডাক্তারদের সৌজন্যে মাস্ক গলি সকলের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকোন,সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও বিএমএ সভাপতি ডাক্তার হরিপদ রায়, বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার প্রদীপ লাল বণিক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার নাহিদ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com