ভোক্তা অধিকার অধিদপ্তর ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান

March 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার, সরকারবাজার, আফরোজগঞ্জ বাজার, শেরপুরবাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

রবিবার ২২ মার্চ উক্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করার দায়ে শেরপুর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল্লাহ ষ্টোরকে ৫ হাজার টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত মিলি ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com