করোনাভাইরাস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে লিফলেট ও মাস্ক বিতরণ

March 25, 2020,

তোফায়েল পাপ্পু॥ করোনা ভাইরাস স¤পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লিফলেট ও মাস্ক বিতরন করেছে চাদঁ তারা স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার ২৪ মার্চ বিকেল ৪টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বর থেকে লিফলেট ও মাস্ক বিতরণের মাধ্যমে তাদের ১ম দিনের কর্মসূচি শুরু করে। এসময় শহরের কলেজ রোড, ষ্টেশন রোড, ভানুগাছ রোড, হবিগঞ্জ রোডসহ শহরের বিভিন্ন অলি গলিতে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ২৫০টি মাস্ক জনসাধারণের মাঝে বিতরণ করে ওই সংগঠনের কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পুসহ চাদঁ তারা স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় চাদঁ তারা স্বেচ্ছাসেবী সংগঠনের ফাউন্ডার ফারজানা তান্নি বলেন, বিশ^ ব্যাপী মহামারী আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস। এর ফলে বিশে^র বিভিন্ন প্রান্তে প্রতিদিন অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এ রোগ ছোয়াচে হওয়ায় আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত এ জন্য মাক্স ব্যবহার সহ সাবান দিয়ে হাত ধুয়ে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা জরুরী। তাই আমাদের দেশের মানুষদের এ ভাইরাসের ব্যাপারে সচেতন করতে আমাদের এ উদ্যোগ। তিনি আরও জানান ১ম দিনে ২৫০ জনের মাঝে মাস্ক বিতরন করেন ও প্রায় পাচঁ শতাধিক মানুষের হাতে লিফলেট বিতরন করেন এবং ২য় দিনে চা বাগানগুলোতে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরন করবেন তারা। করোনা প্রতিরোধ না হওয়ার পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com