স্বাধীনতা দিবসে হরিণ ও লজ্জাবতি বানর লাউয়াছড়ায় অবমুক্ত

March 26, 2020,

বিকুল চক্রবর্তী॥ করোনা ভাইরাসের আতংকে ে স্বাধীনতা দিবসের তেমন কোন কর্মকান্ড পরিচালিত না হলেও মৌলভীবাজারের লাউয়াছড়া বনে বন্যপ্রাণী অবমুক্তের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে বন বিভাগ।

লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বন থেকে লোকালয়ে বের হয়ে কালেঙ্গা গ্রামের বাদশাহ মিয়ার বাড়ির সামনে একটি মায়া হরিণ মানুষের হাতে ধরা পড়ে। এ খবর পেয়ে কর্মীরা কালেঙ্গা গ্রাম থেকে ধৃত মায়া হরিণটিকে উদ্ধার করেন। একই সাথে ওই দিনই শ্রীমঙ্গল ভৈরববাজারের মাজদিহি এলাকা থেকে আরো একট লজ্জাবতী বানর উদ্বার করে বন বিভাগ। উদ্ধারকৃত হরিণসহ ও লজ্জাবতী বানরসহ দুটি প্রাণীকে বৃহস্পতিবার সকাল ৭টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ ব্যপারে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান জানান, প্রাণী গুলো লোকালয় থেকে উদ্বার করার পর তারা দুটি প্রাণীই সুস্থ থাকায় আজ সকালে এগুলোকে অবমুক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com