মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত ৩৩৭ জন

March 29, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিন থেকে ২৯ মার্চ শনিবার পর্যন্ত ৩৩৭জন প্রবাসী স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাদের মধ্যে কারো করোনা ভাইরাসের কোনো লক্ষণ মিলেনি।

শনিবার ২৮ মার্চ রাত পর্যন্ত কোয়ারেন্টাইন নির্দেশনায় পেয়েছেন ৬২১ জন। এদের অধিকাংশই ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসী। আছেন প্রবাসীদের সংস্পর্শে আসা পরিবার ও কাছের লোকজন।

তবে এখনও নেই আক্রান্ত। এছাড়া ১৪দিন (নির্দিষ্ট মেয়াদ) পরও কোভিড-১৯ এর লক্ষণ দেখা না দেওয়ায় ৩৩৭ জনকে স্বেচ্ছাবন্দি থাকার নির্দেশনা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান- ২৯ মার্চ নতুন করে ২৪ ঘন্টায় ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৪৩ জনকে।

এদিকে দেখা গেছে ১০ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় ৬২১ জনকে স্বেচ্ছাবন্দি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শ্রীমঙ্গলে ১২৪ জন। কমলগঞ্জে ১০৮ জন, কুলাউড়ায় ৭৯, জুড়ী ৭৭ জন, রাজনগরে ৯৬ জন, বড়লেখায় ৬৮ জন, মৌলভীবাজার সদরে ৬৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলায় বিভিন্ন হাসপাতালে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com