প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদের স্ত্রীর লন্ডনে ইন্তেকাল

March 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত প্রাচীনতম সাপ্তাহিক মুক্তকথা পত্রিকার সম্পাদক, যুক্তরাজ্য জাসদ সভাপতি প্রবীণ সাংবাদিক এডভোকেট হারুনূর রশীদের সহধর্মীনী হেলেনা আক্তার হেলু ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুত্যুকালে তার বয়স হয়েছি ৬৭ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, পুত্র, মেয়ে নাতী, নাতনীসহ অসংখ্য গুন গ্রাহি রেখে গেছেন। লন্ডনের স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এদিকে মরহুম হেলেনা আক্তারের মৃত্যুতে মৌলভীবাজার থেকে সাংবাদিক, রাজনৈতিকসহ অনেকে শোক প্রকাশ করেছেন। গভীর সমবেধনা জানিয়েছেন শোকাহত পরিবারের প্রতি। মৌলভীবাজার শহরস্থ গীর্জাপাড়া নিবাসে মরহুমের পরকালীন মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী হারুনূর রশীদ তার স্ত্রীর শান্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন। মরহুমের নামাজে জানাজা লন্ডনে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘ দিন থেকে দূরারোগ্য ক্যানসার রোগে ভোগছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com