ব্যাক্তি উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ
March 31, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনার প্রকোপে বেকার হয়ে পড়া অসহায়, কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ৩০ মার্চ দুপুরে মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনের নিজ উদ্যোগে ধরকাপনস্থ নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এসময় ২শত জন অতি দরিদ্রদের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল বিতরণ করা হয়।



মন্তব্য করুন