প্রগতিশীল সংগঠনের করোনা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল টিম গঠন

স্টাফ রিপোর্টার॥ দেশব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় এবং সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতার জন্য মৌলভীবাজারে প্রগতিশীল কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে কন্ট্রোল টিম গঠন করা হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র নেতৃত্বে টিমের অন্য সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, উত্তরণ খেলাঘর আসর এবং বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।
সোমবার ৩০ মার্চ রাতে ঘটিত এই কন্ট্রোল টিমের সমন্বয়ক করা হয় বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আইনজীবী মোঃ মাসুক মিয়াকে। সদস্যরা হচ্ছেন মকবুল হোসেন, মিজানুর রহমান টিপু, নিলিমেষ ঘোষ বলু, জহর লাল দত্ত, শাহাদাৎ হোসাইন, মীর ইউসুফ আলী, জাহাঙ্গীর জয়েস, মহিদুর রহমান, আব্দুর রব, সুবিনয় রায় শুভ ও পিনাক দেব।
এ সময় টিমের অধীনে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। এই দলে আছেন মোঃ মাসুক মিয়া, রমাপদ ভাট্টাচার্য যাদু, শৈলেন রায় রাখাল, মীর ইউসুফ আলী, আব্দুর রব, সেলিম আহমদ, উপানন্দ বর্মণ, জীবন কৃষ্ণ দাস, সুমন দে, সুবিনয় রায় শুভ, পিনাক দেব, শিহাব আহমদ, হেলাল আহমদ, শামীম আহমেদ, আব্দুর রাইয়ান শিপু, সজীব চন্দ, প্রিয়াংকা শেখ এমি ও তারিন আক্তার।
কন্ট্রোল টিমের দায়িত্ব প্রাপ্তরা জানান, এই দুর্যোগে মানুষের পাশে থেকে খেটেখাওয়া মানুষদের মধ্যে বিনামূলে খাদ্য সহায়তা পৌছে দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্য বিশেষ তহবিল গঠনের কাজ চলছে। যার মাধ্যমে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো যাবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ উদ্ভূত পরিস্থিতির শুরু থেকেই বিনামূল্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচতেনতামূলক প্রচারণা কর্মসূচি অব্যাহত রখেছে।
সমন্বয়ক মাসুক মিয়া জানান, দুর্যোগ মোকাবেলা করতে শক্তি ও সামর্থ অনুযায়ী অতীতের মতো গণ-মানুষের পাশে থাকবেন তারা। মঙ্গলবার থেকে গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হবে। তাদের কাজের সাথে আগ্রহী ছাত্র, যুব, সাংস্কৃতিক, শিশু-কিশোর, সাহিত্য, আইনজীবী ও চিকিৎসকসহ যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্ত হতে পারবেন।
এই উদ্যোগে যারা মানুষের সাহায্যে পাশে দাঁড়াতে চান কন্ট্রোল টিমের সার্বক্ষণিক যোগাযোগ নাম্বারে ফোন করে বা সরাসরি যোগাযোগ করে তহবিলে অর্থ সহায়তা পাঠাতে অনুরোধ করা হয়।
যোগাযোগ ও বিকাশ নাম্বার : এ্যাডভোকেট মোঃ মাসুক মিয়া ০১৭১৫-৫৩৯২৫৫, এ্যাডভোকেট মকবুল হোসেন ০১৭১১-০৪০২৫৭, এ্যাডভোকেট মিজানুর রহমান টিপু ০১৭১১-৩৮৫৩৮৩, এ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু ০১৭১২-৫০০৪১৫, মীর ইউসুফ আলী, ০১৭১২-৪৮৯২৩৫, জহর লাল দত্ত ০১৭১২-১৮৬২৬৪, শাহাদাৎ হোসাইন ০১৭০১-৭৭৮৭৮৭, মহিদুর রহমান ০১৭১৬-৮৭১৩৩০, আব্দুর রব ০১৭১৬-৩৮৭৯২৪ ও সুবিনয় রায় শুভ ০১৭৬৪-২৮৪০১২।
জেলা কন্ট্রোল রুমঃ সিপিবি জেলা কার্যালয়- উত্তরা মার্কেট (২য় তলা), কোর্ট রোড, চৌমোহনা, মৌলভীবাজার।



মন্তব্য করুন