হোম কোয়ারেন্টাইনে ৬৫১, বের হয়েছে ৫২৯ করোনা প্রতিরোধে তৎপরসেনাবাহিনী ও পুলিশ

April 2, 2020,

স্টাফ রিপোর্টার সর্বশেষ হিসেবে পর্যটন,পাহাড়ি ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে হোম কোয়ারেন্টইনে রয়েছেন ৬৫১জন। বের হয়েছেন ৫২৯জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ২ এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চত করে জানান, এখনকার হিসেবে জেলায় খুব কম কোয়ারেন্টাইনে ঢুকছেন। বের হাবার সংখ্যা সহসা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত জেলায় কোন করোনা আক্রান্তের রোগী পাওয়া যায়নি। এদিকে মৌলভীবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশ’র তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার শহরের কুসুবাগসহ বেশ কয়েকটি জনবহুল এলাকা ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশও করোনা প্রতিরোধে কাজ করছে। এসময় যানবাহন আটকিয়ে তল্লাশী করা হয়। অপ্রয়োজনে বের হওয়া বেশ কয়েকটি যানবাহনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন এমন প্রচারনা চালানো হচ্ছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com