করোনা যুদ্ধে মৌলভীবাজারে  মানুষের পাশে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা

April 3, 2020,

বিকুৃল চক্রবর্তী মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মানুষের পাশে দাড়িয়েছে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা।

গত এক সাপ্তাহ ধরে সেতু বন্ধন সমাজ কল্যান সংস্থার সদস্যরা ছুঠে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে। চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষধসহ অনান্য নৃত্যপ্রয়োজনী বিভিন্ন সামগ্রী তুলে দিচ্ছেন করোনা আংতকে আয় রোজগারহীন দরিদ্র পরিবার গুলোতে। আর এ কার্যক্রম করতে গিয়ে বিগত ৭দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন।

মশিউর রহমান রিপন জানান, সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা এই দু:সময়ে তাদের সাধ্যমতো সহায়তা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি জানান, সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। প্রবাস থেকে যারা সহায়তা করেছেন তাদের অধিকাংশই করোনার ভয়ে ঘর বন্দি হয়ে আছেন। এর পরও দেশের মানুষের কষ্টের কথা ভেবে এবং গণ প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন যাদের সাধ্য আছে তারা যেন মানুষের পাশ দাড়ান। এই আহবানে সারা দিয়ে তারা সহায়তার হাত বাড়িয়েছেন।

ইতিমধ্যে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ শতাধিক পরিবারে, শ্রীমঙ্গল থানা পুলিশের মাধ্যমে দুই শতাধিক পরিবারে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে ৫শতাধিক পরিবারে এবং তারা নিজেরা আরো তিন শতাধিক পরিবারের মধ্যে এ ত্রান বিতরণ করেন।

সাপ্তাহ ব্যাপী এ সকল ত্রান বিতরণে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী শামছুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুরজ্জামান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর অধিনায়ক মো: আনোয়ার হোসেন শামীম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক দুলাল শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবতী, সাংবাদিক এসকে দাশ সুমন, সনেট দেব চৌধুরী, কে এস এম আরিফুর রহমান, আল ইব্রাহিম, সব্যসাচি পুরকায়েস্থ ও কাউছার আহমদ রিয়ন ও মাহবুবুর রহমান লিংকনসহ সংশ্লিষ্ট এলাকার স্বেচ্ছাসেবী সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com