কর্মহীন নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়াল মৌলভীবাজার জেলা যুবলীগ

April 4, 2020,

স্টাফ রিপোর্টার করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় কর্মহীন, নিম্ন আয়ের মানুষদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা যুবলীগ। পৌরসভা ও সদর উপজেলায় ৪’শ পরিবারকে ত্রান দেয়া হয়েছে।

শনিবার ৪ এপ্রিল সকালে পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে কর্মহীন, নিম্ন আয়ের ২শ পরিবারকে ত্রান দেয়া হয়েছে। নিম্নআয়ের পরিবারের হাতে ত্রান তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান।

পৃথক ভাবে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিকের নেতৃত্বে ১২টি ইউনিয়নে কর্মহীন ,নিম্ন আয়ের মানুষদের মাঝে আরো ২’শ প্যাকেট ত্রান বিতরণ করা হয়। এছাড়া জেলা যুবলীগ শহর ও ইউনিয়নে হাত ধোয়ার ব্যবস্থাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও জেলায় সরকারী,বেসরকারী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ করা হচ্ছে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত,  সাংগঠনিক সম্পাদক সুমেষ দাশ যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুকুল দে, সদস্য কামরুল ইসলাম সোহান প্রমুখ।

জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র  ফজলুর রহমান বলেন  নিজেদের রক্ষা করতে সরকারি নিয়ম অনুসরন করতে হবে। সাম্প্রতিক সারা বিশ্ব জুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। আমাদের করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের সচেতনতা হওয়ার পাশাপাশি অতি প্রয়োজন ব্যাতিত বাহিরে বের হওয়া যাবেনা। এসময় তিনি নিজ গৃহে অবস্থা করে বার বার হাত ধৌত করতে সকলকে আহবান জানান।

জেলা যুবলীগোর সভাপতি নাহিদ আহমদ বলেন করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত টানা সাধারণ ছুটিতে দিনমজুর সহ নানা  শ্রেণি পেশার মানুষের আয় কমে গেছে, তাদের কথা চিন্তা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছে তাই মৌলভীবাজারে আজ যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করেছি।

জেলা যুবলীগেরর সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন  করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ি সাধারন ছুটি ঘোষনা ও দোকান-পাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কর্মহীন-দিনমজুর মানুষ। এ অবস্থায় বিপদে পড়া  দিন আনে-দিন খায় মানুষের পাশে জেলা যুবলীগ। তাছাড়া সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসলে কর্মহীন-দিনমজুর মানুষের আরো ভালো হতো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com