মৌলভীবাজার পৌরসভা খাদ্য নিয়ে কর্মহীন নিম্নআয়ের মানুষদের পাশে

April 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ কর্মহীন, নিম্ন আয়ের মানুষদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পৌছে দিচ্ছে মৌলভীবাজার পৌরসভা। করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় পৌর মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে¡ পৌরসভার ৩ এবং ৪ নং ওয়ার্ডে শুরু করাহয় খাদ্য সামগ্রী বিতরণ।

৫ এপ্রিল রবিবার ১২টা থেকে পৌরসভার উদ্যোগে নিম্নআয়ের পরিবারের হাতে ত্রান তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর কাউন্সিলর মনবির রায় মন্জু, জালাল আহমদ, আয়াজ আহমদ, নাহিদ হোসেন প্রমুখ।

এসময় পৌর মেয়র ফজলুর রহমান বলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল, বিত্তবান ও পৌরসভার নিজ তহবিল থেকে এবং স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদের সহযোগীতায় মৌলভীবাজার পৌরসভার প্রায় ১০ হাজার মানুষদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com