শ্রীমঙ্গলে ত্রাণ কার্যক্রম ও করোনা সচেতনতা নিয়ে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময়

April 20, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সরকারের ত্রাণ কার্যক্রম নিয়ে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার করোনা পরিস্থিতি নিয়েও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সাংবাদিক ও প্রশাসনের আলোচনা হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ৯জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নতুন বরাদ্দ এসেছে ৪০ টন চাল। ৯ ইউনিয়ন ও পৌরসভায় জনসংখ্যানুযায়ী বিতরণের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যাদের বন্টন করে দেয়া হবে। যা অগ্রাধিকার ভিত্তিতে মাষ্টার রোল করে বিতরণ করা হবে। এ সময় শ্রীমঙ্গল উপজেলার কনোরা প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন শ্রীমঙ্গলে এখন পর্যন্ত কোন আক্রান্ত সনাক্ত হয়নি। তবে সর্বাধিক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ও হাসপাতালের বাহিরে একটি বিদ্যালয়ে আইসোলেশন সেন্টার প্রস্তুত আছে। তবে করোনা উপদ্রপ এলাকা থেকে যারা ইতিমধ্যে শ্রীমঙ্গল এসেছেন তারা যদি শতভাগ হোম কোয়ারেন্টাইনি মেন্টেইন করেন এবং সবাই লকডাউন মেনে বাড়িতে অবস্থান করেন তাহলে আমরা এ দূর্যোগ থেকে রক্ষা পাবো। এ সময় বরাদ্দকৃত কীটসহ অনান্য প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। সভায় ত্রান বন্টনে সচ্ছতা রাখার বিষয়ে জোড়দেন উপজেলা চেয়াম্যান রনধীর কুমার দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com