উপজেলা সড়কে স্থানীয় যুব সমাজের জীবানুনাশক স্প্রে
April 20, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা সড়কে (কোর্ট রোড) প্রবেশ করতে হলে স্থানীয় যুব সমাজের জীবানুনাশক স্প্রে করেই প্রবেশ করতে হবে।
১৯ এপ্রিল সরজমিনে দেখা যায় শ্রীমঙ্গল গুহ রোড থেকে যখন উপজেলা সড়কে প্রবেশ করার সময় সেখানে বাঁশ দিয়ে তৈরী অস্থায়ী গেটে সবাইকেই দাড়াতে হয়। বিশেষ করে সকল প্রকার যানবাহন। একজন যুবক বাঁশ ধরে রাখেন অপর যুবক পুরো যানবাহনটি স্প্রে করে সিগনাল দেয়ার পর ওপর জন বাঁশ উঠাচ্ছেন। এমন কি একই রাস্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি প্রবেশর সময় তারা তাতে স্প্রে করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। যুবকদের এ প্রয়াসকে সবাই স্বাগত জানিয়েছেন।



মন্তব্য করুন