স্টার কমিউনিটি সেন্টারের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

April 23, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল বুধবার শহরের স্টার কমিউনিটি সেন্টার এর স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী মতিউর রহমান চৌধুরী ও শাহজাহান আলম চৌধুরীসহ তার আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় আড়াই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, স্টার কমিউনিটি সেন্টার প্রধান তথ্বাবধায়ক শাহজাহান আলম চৌধুরী, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সিলেটের হালচাল মিজানুর রহমান আলম, করোতায়ার প্রতিনিধি আব্দুস শুকুর, আনন্দ টিভির তোফায়েল পাপ্পু ও ভোরের দর্পণের জামাল হোসেন প্রমুখ।
খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল,সাবান, ১ কেজি ছানা, ২ কেজি আলু ও ১ কেজি লবন।
খাদ্য সামগ্রীগুলো শ্রীমঙ্গল শহর, মির্জাপুর ইউনিয়নের শহশ্রী গ্রাম ও মৌলভীবাজার কামালপুর ইউনিয়নের নালিউড়ি গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শাহজাহান আলম চৌধুরী জানান, তাদের এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যত্রুম মির্জাপুর ইউনিয়নে আরও প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com