মৌলভীবাজারে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু : নতুন করে ২জন সহ মোট আক্রান্ত ৪ জন

April 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা ৬১ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। তাকে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপারা থেকে ২৪ এপ্রিল শুক্রবার রাত ১০টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭.৪০ মিনিটে আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।
.সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন্ করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করা হতে পারে।
এদিকে মৌলভীবাজারে নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই পুরুষ। একজন শ্রীমঙ্গলে ও অপরজনের বাড়ি রাজনগরে। এর আগে পুলিশ সদস্য সহ ২ জন করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রন্ত ৪জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com