এক মাস যাবৎ ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে মশিউর রহমান রিপন

April 25, 2020,

বিকুল চক্রবর্তী॥ করোনা দূর্যোগ আসার পর থেকেই কখনও তাত্র নিয়ে কখনও ঔষধ নিয়ে কখনও তৈরী খাবার নিয়ে মানুষের পাশে রয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন।
টানা এক মাস তিনি বিরামহীন পরিশ্রম করে আছেন মানুষের পাশে। তিনি জানান, যতদিন দূযোর্গ থাকবে ততদিন তিনি সাধ্যমতো মানুষের পাশে থাকবেন। মশিউর রহমান রিপন করোনায় মানুষ ঘর বন্দি হওয়ার পর পরই তার ব্যাক্তিগত দুইশতজনকে ত্রান দেন। এর পর মৌলভীবাজার জেলা পরিষদ থেকে ৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রমে সক্রীয় অংশনেন। একই সাথে তার নিজের আরো একটি সংগঠন সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আরো ৬শত জনের হাতে ত্রান তুলে দেন। এ ছাড়াও তিনি শ্রীমঙ্গল থানাপুলিশ, র‌্যাব ও একুশের দর্শক ফোরামকে ত্রাণ বিতরণে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com