মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার ডেঙ্গু রোগী সনাক্ত : বেড়েছে নতুন আতঙ্ক

April 25, 2020,

স্টাফ রিপোর্টার:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম এক ব্যাংকার করোনায় আক্রান্ত হওয়ার মাঝেই এবার ডেঙ্গু রোগী সনাক্তের খবর পাওয়া গেছে। জেলার শ্রীমঙ্গলে এই প্রথম কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হলেন।
এনিয়ে জেলাজুড়ে ডেঙ্গু প্রাদুর্ভাবের আশংকা সৃষ্টি করেছে। আক্রান্ত ব্যাক্তি শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা মোঃ তারেক মিয়া (৩৫) বলে জানা গেছে।
জানা গেছে, কয়েকদিন আগে তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জ্বরের তীব্রতা ও অনান্য উপসর্গ দেখে ২৪ এপ্রিল শুক্রবার হাসপাতাল কতৃর্পক্ষ পরীক্ষা করে তার দেহে ডেঙ্গুর উপস্থিতি পান।
শ্রীমঙ্গল স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায় জানান, এ খবর উদ্বেগের কারণ হয়ে দেখা দিতে পারে। তিনি বর্ষা শুরুর আগেই পরিচ্ছন্না বিষয়ে পদক্ষেপ নেয়া হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান।
জানা গেছে, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ তারেক (৩৫) ক’দিন থেকে তীব্র জ্বরে ভুগছিলেন। সপ্তাহ পেরিয়ে গেলে জ্বর ভালো না হওয়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জ্বরের তীব্রতা ও অনান্য উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু উপসর্গ পরীক্ষা করেন।
ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন ডেঙ্গু আক্রান্ত তারিক মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com