শ্রীমঙ্গলে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ

April 25, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ঘরবন্দি কর্মহীন অর্ধশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে টিকরিয়া সমাজকল্যাণ সংস্থা শ্রীমঙ্গল।

২৫ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া এলাকার অর্ধশত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন টিকরিয়া সমাজ কল্যাণ সংস্থা সিনিয়র সহ সভাপতি ইশতিয়াক রাসেল, সহ-সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ কপালী প্রমূখ।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমান জানান-২০১৪ সালে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, গরিব মেয়েদের বিবাহে আর্থিক সাহায্যসহ অসহায় এবং আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি।

করোনা দুর্যোগে যারা সংস্থাকে আর্থিকভাবে সাহায্য করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com