ডাক্তারদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন

April 27, 2020,

বিকুল চক্রবতী॥ সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ দিন হলো অক্ষয় তৃতীয়া। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন এই দিনে কোন শুভকাজ করলে এটি অনন্তকাল অক্ষয় থাকে। আর এই বিশেষ দিনে মৌলভীবাজারের আজিমেরুর ভোজবল গ্রামে বিশ্ব ব্যাপী ফন্ট লাইনের যোদ্ধা ডাক্তারদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেছেন গোবর্দ্ধনধারী সেবা সংঘের সদস্যরা।

রবিবার সন্ধায় শ্রীশ্রী গোর্বদ্ধনধারীর মন্দির  প্রাঙ্গনে গোবর্দ্ধনধারী সেবা সংঘের প্রতিষ্টাতা  মাধবপদ গোস্বামী ডাক্তারদের নামে প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন।

এ সময় নিরাপদ দুরত্বে সেবা পরিষদের সদস্য বিষ্ণুপদ ধর এর পরিচালনায় সংগঠনের সদস্যরা সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেন। প্রদীপ প্রজ্জ্বলন করে সবাই দুই ঘন্টা পাশে বসে ডাক্তারদের জন্য প্রার্থনা করেন। প্রদীপ নিভে যাওয়ার পর গোবর্দ্ধনধারী দেবতার সামনে ডাক্তারদের নামে জয়ধ্বনী ও উলুধ্বনী দেয়া হয়। পরে বিশ্বের সকল করোনা আক্রান্ত মানুষের সুস্থতা কামানায় এবং এর প্রার্দুভাব থেকে বিশ্বকে রক্ষা করার জন্য বিশেষ প্রার্থনা করা হয় বলে জানান, গোবর্দ্ধনধারী সেবা সংঘের প্রতিষ্টাতা  মাধবপদ গোস্বামী। তিনি জানান, বিশ্বে মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। আর সষ্টার পরে মানুষকে সুরক্ষা করেন বিশ্বের ডাক্তাররা। এই দূযোর্গে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই ডাক্তাররা মানুষকে সুস্থকরার জন্য প্রাণপন চেষ্টা করছেন। অনেকে মানুষকে সুস্থ করতে গিয়ে প্রাণও দিয়েছেন। তাই এই মুহুর্তে ফন্ট লাইলেনর যোদ্ধা হিসেবে ডাক্তারদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেন তিনি।

সংঘের সহসভাপতি বিষ্ণুপদ ধর জানান, করোনায় এখন তারা ঘর বন্দি। দিন দিন বিশ্বের অবস্থা ভয়াবহের দিকে যাচ্ছে। প্রতিদিন বাড়ছে বাংলাদেশের করোনা আক্রান্তের সংখ্যা। এ দূর্যোগে এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়া তিথিতে তারা বিষেশ এ আয়োজন করেন। তিনি জানান, এই দিনে ঋষি বেদব্যাস ও গনেশ মহাভারত রচনা শুরু করেন। এই দিনে সত্যযুগ শেষ করে ত্রেতাযুগের শুরু হয়। এই দিনে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সে প্রার্থনায় ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন সনাতন ধর্মালম্বীরা।

এর আগে এই সহস্র প্রদীপ প্রজ্জ্বলনে প্রস্তুতি নিতে বিভিন্ন কর্মকান্ডে সংযুক্ত ছিলেন সংগঠনের সভাপতি দেবাশীষ রঞ্জন দাশ ও  সদস্য পুলক দাশসহ অনান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com