শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক উদ্যোগে ৫শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমেরিকায় বসবাসরত শ্রীমঙ্গল বাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর পক্ষ থেকে ৫শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সংগঠনের পক্ষ থেকে শহরের চৌমুহনাস্থ হোটেল স্কাই পার্ক এর স্বত্ত্বাধিকারী মোঃ ইকরামুল ইসলাম ইমন এর তত্ত্বাবধানে সংগঠনের সদস্যদের দেশীয় পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
পরে পরিবারের সদস্যরা উপজেলার বিভিন্ন প্রান্তরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রি´া চালক ও দিনমজুরসহ দারিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, ছানা, পিয়াঁজ, সাবান ও লবনসহ আরো অন্যান্য সামগ্রী।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর সভাপতি মামুনুর রশীদ শিপু ও সাধারণ সম্পাদক মোস্তাক এলাহি চেমন জানান, এই করোনা ভাইরাসের কারণে সমস্ত পৃথিবীর মানুষ এক আতংকজন অবস্থায় আছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে বাংলাদেশ এর অবস্থা খুবই খারাপ। তাই তারা চেষ্ঠা করছেন তাদের সাধ্যমত এলাকার কিছু দরিদ্র মানুষদের খাবার তুলে দেওয়ার।



মন্তব্য করুন