করোনা দূর্যোগের কারনে মৌলভীবাজারে কৃষকদের মধ্যে বিনামুল্যে সদ্য অবমুক্ত গ্রীষ্মকালীন হাইব্রীড টমেটো লালবাহাদুরের বীজ বিতরণ

বিকুল চক্রবর্তী॥ করোনা কালীণ ও করোনা উত্তর সময়ে পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে প্রায় দ্বিগুন উৎপাদনক্ষমতা সম্পন্ন হাইব্রীড টমোটো লাল বাহাদুরের জাত উন্মোচন করেছে লালতীর সীড লিমিটেড। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এর জাত উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি।
আর করোনা দূর্যোগের জন্য ৫ মে মঙ্গলবার বিকেলে উন্মোচন করা বীজ কৃষকের মধ্যে বিনামূলেও বিতরণ করছেন কোম্পানীর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী। এ সময় টমেটো ছাড়াও আরো বেশ কিছু জাতের সবজী বীজ বিতরণ করা হয়। তিনি জানান, এ জাতের বীজ করোনার জন্য যদি বিশ্ব মন্দা সৃষ্টি হয় তাহলে এটি ভুমিকা রাখবে।
দীর্ঘ ৫ বছর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার একাধিক কৃষকের মাধ্যমে গোপন কোড দিয়ে পরীক্ষা মুলক ভাবে উৎপাদন ও তাদের নিজস্ব গবেষনাগারে পরীক্ষা নিরিক্ষা শেষে ফলাফল নিশ্চিত হয়ে তারা বীজটি অবমুক্ত করেন।
তিনি জানান, এর বপনকাল এপ্রিল থকে জুলাই চার মাস। বপনের ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ফল আসে। প্রতি ফলের ওজন ১২০-১৪০ গ্রাম। প্রতিগাছে এর উৎপাদন সাড়ে ৬ কেজি থেকে ৮ কেজি। কোন কোন ক্ষেত্রে ১০ কেজির উপরে ফলন পাওয়া গেছে।



মন্তব্য করুন