সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

May 6, 2020,

বিকুল চক্রবতী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৫ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রনায়লয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা এক এর উপ সচিব ইফেতেখার আহমদ চৌধুরী এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।
বরখাস্তকারীরা হলেন শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও ১২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম রুপা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আরো জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে তারা তার সত্যতা যাচাই করে অভিযোগ প্রমানিত হলে এ তথ্য উপাত্তসহ তা উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেন। এ প্রেক্ষিতে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪/১ অনুযায়ী তাদের স্থায়ী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com