শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা

May 6, 2020,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. চেরাগ আলী ৩ মে বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় উক্ত চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনা করা হয়েছে।

৪ মে  সোমবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৫ (২)উপধারা অনুযায়ী ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি ৪ মে ২০২০ইং তারিখ হতে শূণ্য ঘোষণা করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com