শ্রীমঙ্গলে এক ভুয়া ডিবি পুলিশ আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ডিবি পুলিশ পরিচয় দিলে সন্দেহ হলে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিলো গ্রামবাসী।
বৃহস্পতিবার ৭ মে রাত ৮ টায় উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের মাধবপাশা এলাকার প্রবাসী খালেক মিয়ার বাসায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে করোনাভাইরাস সতর্কতা জানাতে বাসায় ঢুকে। এ সময় বাসার লোক জনের কাছে মোবাইল চাওয়ায় তাদের সন্দেহ হলে এই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল থানার পুলিশের উপ-পরিদর্শক মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটক ব্যক্তি হলেন, মৌলভীবাজার জেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতালা গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র আবুল ফালাহ ফুহাদ (৩০)।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, সে ডিবি পুলিশ পরিচয়ে গ্রামে ঢুকে করোনা সতর্কতার নামে লোকদের কাছে মোবাইল ফোন চাইলে তাকে সন্দেহ হলে গ্রামবাসী পুলিশকে জানালে পুলিশ তাকে নিয়ে আসেন। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন