গণমাধ্যমকর্মীদের পিপিই দিলেন ব্যবসায়ী তাজওয়ার এম আউয়াল

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের হাতে এই পিপিই তুলে দেন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল এর পক্ষে লাল তীর সীড লিমিটেড এর বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী। একই সাথে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের আরো কিছু পিপিই দেন।
ড. মো. আব্দুস শহীদ এমপি ও লালতীর সীড এবং মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল এর এমন উদ্যোগের প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা।
এ ব্যাপারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, দেশে করোনাভাইরাসের থাবা পড়েছে। এ সময় গণমাধ্যমের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানে মাল্টিমোড গ্রুপের পরিচালক ও মৌলভীবাজার- ৪ আসনের এমপির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।



মন্তব্য করুন