শ্রীমঙ্গলে সরকারী ব্রীজ নির্মানে বাঁধা দেয়ায় এলাকাবাসীর প্রতিবাদ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের রাধানগরে জন চলাচলের রাস্তার উপর সরকারী ব্রীজ নির্মানে বাঁধা দেয়ার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
১০ মে রবিবার বিকেলে নিরাপদ দুরত্ব বজায় রেখে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এরোনা নামে একটি কোম্পানী অতি সম্প্রতি ঐ এলাকায় জমিক্রয় করে রাস্তাটি তাদের নিজস্ব বলে ৫০ বছরের পুরাতন রাস্তার উপর সরকারী কালভাট নির্মানে বাঁধা দিচ্ছে। গ্রামবাসীর উপর থানায় জিডি করেছে। তারা এর নিন্দা জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, সাবেক চেয়ারম্যান আফজল হক, ও গ্রাম্য মুরব্বি সামছুল হকসহ এলাকার অর্ধশত মানুষ।
তবে ওই কোম্পানীর পরিচালক সাইফুল ইসলাম জানান, কয়েকজন তরুন উদ্যোক্তা ইকো পার্ক করার জন্য প্রায় ৫০ একর জমি ক্রয় করেছেন। তাদের ক্রয়কৃত জমির উপর দিয়ে রাস্তা পড়েছে। ওই রাস্তার উপর সরকার ৪০ লক্ষ টাকা ব্যায়ে ৪টি কালভাট করার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, রাস্তা তাদের ক্রয়কৃত জায়গায় হলেও এলাকাবাসীর চলচলে তাদের কোন আপত্তি নেই।
আর তাদের ক্রয়কৃত জমির পানি প্রবাহের কারনে ওই রাস্তার কয়েকটি অংশে ভেঙ্গে যাওয়ায় সেখানে কালভাট করা হচ্ছে। তারা জানান, ইকো পার্কের জন্য তাদের জমির পানি তারা অন্যদিকে ঘুড়িয়ে দিবেন তাই এ দিকে অযতা কালভাট করে সরকারের অনেক গুলো টাকা নষ্ট হবে। তারা বলেন অপ্রয়োজনে কালভাট করলে তাদের আপত্তি নেই।



মন্তব্য করুন