এক চা শ্রমিক সন্তান নিজের মেয়ের জন্য ৬ বছরে জমানো ৫ হাজার টাকা দান করলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ৬ বছরের মেয়ের জন্য ৬ বছর ধরে জমানো ৫ হাজার টাকা করোনায় ঘর বন্দি মানুষের জন্য দান করলেন এক চা শ্রমিক।
১০ মে রবিবার বিকেলে শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের শ্রমিক সন্তান মানস মাদ্রাজী প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ টাকা দান করেন বলে জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্ত মো: নজরুল ইসলাম।
মানষ মাদ্রাজি জানান, করোনার এ দূর্যোগ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও হানা দিয়েছে। এ অবস্থায় মানুষের ঘরে থাকা প্রয়োজন। যত বেশি মানুষ ঘরে থাকবে আমরা তত কম আক্রান্ত হবো । তাই এই অর্থ দিয়ে অন্তত একটি পরিবারকে যদি ঘরে রাখা যায় তাহলে ওই পরিবার থেকে আর করোনা ছড়াবে না ওই পরিবারও ভালো থাকবে তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন। আর করোনার কারনে যদি সব শেষ হয়ে যায় তাহলে এ টাকা দিয়ে কি হবে। যদি দেশ করোনা মুক্ত হয় তাহলে তার মেয়েও ভালো থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, মানস মাদ্রাজীর দেয়া ৫ হাজার টাকা মূখ্যনয় এখানে তার দেশপ্রেমই হলো মূখ্য।
অর্থ প্রদানের সময় উপস্থিত শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ডা: হরিপদ রায় বলেন, মানস মাদ্রাজী একজন চা বাগানের মানুষ হয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ প্রয়াস মানুষের পাশে মানুষকে দাড়াতে উৎসাহ যোগাবে।



মন্তব্য করুন