শ্রীমঙ্গল ৪৬ বিজিবির উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

May 11, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সীমান্তবর্তী এলাকায় শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটালিয়ন বডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে তাদের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রত্যেকটি বিওপির মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪৬ বডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুল ইসলাম। এ সময় সহকারী পরিচালক, কোম্পানী কমান্ডার ও এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে জেলার কমলগঞ্জ উজেলার আদমপুরে গুড নেইভার এর উদ্যোগে ৬শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com