শ্রীমঙ্গলে বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মান কাজে অনিয়মের অভিযোগ

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মান কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরফরাজ আলী বাবুল এ অভিযোগ করেন।
তিনি ৮ মে শুক্রবার ঢাকা শিক্ষা ভবনের প্রধান প্রকৌশলী এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর বরাবরে অভিযোগ পত্র প্রেরন করেন। এছাড়া এ অভিযোগ পত্রের অনুলিপি স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন দফতরে প্রেরন করেন।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জনাব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মহোদয়ের আন্তরিকতায় ভবনটি নির্মানে আদেশ প্রদান করা হয়। সূত্রে প্রাপ্ত টিঠি ও সিডিউলের মর্মানুযায়ী কাজ হচ্ছে না বিধায় স্কুল ম্যানেজিং কমিটি তাৎক্ষনিক সভা করে একটি তদারকি কমিটি গঠন করেন। যা জেলা প্রকৌশলীকে জানানো হয়। কাজ আরম্ভ হওয়ার শুরু থেকে অনিয়ম দুর্নীতি হতে থাকলে বিষয়টি লিখিত আকারে XEN/EED/MBZ গইত জানানো হয়। তারপরও তাদের অনিয়ম দুর্নীতি থামে নাই। ড্রয়িং ও সিডিউল বর্হিভুত কাজ করিলে আমাদের তদারকি কমিটি বাধা নিষেধ দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলীগণ আমাদের বাধা নিষেধ উপেক্ষা করে তাদের মনগড়াভাবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রায় তিনমাস পূর্বে আমাদের স্কুল কর্তৃপক্ষের সম্পূর্ন অজ্ঞাতসারে দ্বিতীয়তলার ঢালাই কাজ সম্পন্ন করে। ঠিক তেমনি অদ্য ৮ মে ২০ সকাল ৮ ঘটিকা হতে স্কুল কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটির কাউকে না জানিয়ে তৃতীয়তলার ছাদ ঢালাই কাজ করছেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্ধরা খবর পেয়ে স্কুলে গিয়ে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে আপত্তি জানালেও XEN/EED/MBZ গইত তাহাদের সরাসরি ইন্ধনে নিয়মনীতির বালাই না মেনে ছাদ ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
বিষয়টি অনভিপ্রেত ও অত্যন্ত দু:খজনক উল্লেখ করে এধরনের সরকারি কাজে একজন সরকারি প্রকৌশলীর সমর্থন প্রদান করা কতটুকু যুক্তিগত বলে প্রশ্ন তুলেন।
অভিযোগের অনুলিপি কপিটি স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মো: আব্দুস শহীদ এমপি, সুপারিনটেনডেন্ট এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চট্টগ্রাম, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলভীবাজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীমঙ্গলসহ স্থানীয় প্রেসক্লাব ও গনমাধ্যম কর্মীদের কাছে তিনি প্রেরন করা হয়।



মন্তব্য করুন